৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি

মাগুরানিউজ.কমঃ 

সরকারি কর্মকমিশন (পিএসসি) ভবন
সরকারি কর্মকমিশন (পিএসসি) ভবন

৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি নেওয়া হবে।বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার এই তারিখ ঘোষণা করে।

এর আগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এ পরীক্ষা নেওয়ার কথা বলা হলেও রেকর্ড দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন আবেদনকারীর জন্য ‘সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করতে’ ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।    

এতে বলা হয়, ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী,খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।

নতুন নিয়মে এবার প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০০ নম্বরের। এমসিকিউ পদ্ধতিতে দুই ঘণ্টায় এ পরীক্ষা নেওয়া হবে। এতোদিন ১ ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হতো।

পরীক্ষার আসন ব্যবস্থা ও অন্যান্য বিষয় পরে সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: