মাগুরানিউজ.কমঃ
টেস্টে বাংলাদেশের পক্ষে দ্রুততম হাজার রানের রেকর্ড গড়েছেন মুমিনুল হক। মাত্র ২১ ইনিংসে নিজের টেস্ট রানকে চার অঙ্কে নিয়ে গেছেন তিনি।
ছোট্ট এক শরীর, তার এতো দাপট। কথাটা শুধু মুমিনুলের ক্ষেত্রেই মানায়। মানাতে তো হবেই। কারণ বৃহস্পতিবার যা করে দেখালেন তাতে গর্বে বুক উঁচু হতেই পারে মুমিনুলের! বৃহস্পতিবার টেস্টে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই তারকা। টেস্টে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ২১ ইনিংস খেলেন তিনি।
দ্রুততম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এ রেকর্ড গড়লেন মুমিনুল। পাশাপাশি ভারত ও ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার সুনিল গাভাস্কার ও ব্রায়ান লারার রেকর্ডের পাশে নিজের নাম লিখিয়েছেন তিনি। মুমিনুলের মতো ২১ ইনিংসে এক হাজার হাজার রানে পৌঁছানোর কৃতিত্ব রয়েছে দুই ব্যাটিং কিংবদন্তি সুনিল গাভাস্কার ও ব্রায়ান লারার।


