২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ

মাগুরানিউজ.কমঃ 

file (1)

পাবলিক পরীক্ষা বিরতিহীন করার পক্ষে অবস্থান জানালেও দুই পরীক্ষার মধ্যে বিরতি রেখেই এবারের এসএসসি পরীক্ষায় সম্ভাব্য সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার প্রকাশিত এই খসড়া সূচির ওপর আগামী তিন দিন মতামত নিয়ে তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (মাধ্যমিক-১) এনামুল কাদের খান।

সম্ভাব্য সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা চলবে ১০ মার্চ পর্যন্ত। আগামী ১১ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১২ থেকে ১৬ মার্চের মধ্যে অন্য সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

গত ২ জুলাই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, পাবলিক পরীক্ষার মধ্যে সরকারি ছুটির দিন ছাড়া অন্য কোনও বন্ধ রাখা হবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: