মাগুরানিউজ.কমঃ
প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। রোববার এ সম্পর্কিত তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট সূত্র।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৪ এর সময়সূচি অনুসারে আগামী ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৬ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৭ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ৩০ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৪ এর সময়সূচি অনুসারে আগামী ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৬ নভেম্বর আরবি, ২৭ নভেম্বর কোরান ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ্ এবং ৩০ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত এবং বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বেশি বরাদ্দ থাকবে।


