মাগুরানিউজ.কমঃ
মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেমের ফাঁসির দণ্ড হওয়ায় আগামী বৃহস্পতিবার সারা দেশে ২৪ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। রোববার বেলা সোয়া ১টার দিকে এ হরতাল আহ্বান করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।
এদিকে রবি ও সোমবারের হরতালের পর মঙ্গলবার পবিত্র আশুরা হওয়ায় এদিন জামায়াত কোনো কঠোর কর্মসূচি দিচ্ছে না। তবে সারা দেশে দোয়া অনুষ্ঠান পালন করবে তারা।
বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত।

