২০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের লিড

মাগুরানিউজ.কমঃ 

pakistan20141026223649

১৯৯৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে লিড নিয়েছিল পাকিস্তান। এরপর কেটে গেছে ২০ বছর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে লিড নিতে পারেনি পাকিস্তান। অবশেষে রোববার দুবাই টেস্টে অস্ট্রেলিয়াকে ২২১ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে মিসবাহ বাহিনী।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইউনুস খান ও শরফরাজ আহমেদের সেঞ্চুরিতে ভর করে ৪৫৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৩০৩ রান। অসিদের হয়ে ডেভিড ওয়ার্নার ১৩৩ রান করেন।

দ্বিতীয় ইনিংসে শেহজাদ আহমেদ ও ইউনুস খানের সেঞ্চুরিতে ২ উইকেটে ২৮৬ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৩৮ রানের। এ রান তাড়া করতে গিয়ে ১০৫ রানের মাথায় ৭ উইকেট হারিয়ে বসে অসিরা। ফলে ২০ বছর পর প্রথম টেস্টের জয়ের বন্দর দেখতে শুরু করে পাকিস্তান। কিন্তু অষ্টম উইকেটের জুটিতে স্মিথ আর জনসন মিলে ৬৫ ও নবম উইকেটের জুটিতে জনসন ও সিডল মিলে ৪৩ রানের জুটি গড়ে পাকিস্তানের জয়কে বেশ বিলম্বিত করে। কিন্তু ২১৩ রানের মাথায় জনসন আউট হয়ে যাওয়ার পর জয় পাওয়াটা পাকিস্তানের জন্য সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ২১৬ রানের মাথায় জুলফিকার বাবরের বলে সিডল আউট হলে ২০ বছর পর প্রথম টেস্টে জয় নিশ্চিত হয় পাকিস্তানের।

পাকিস্তানের বোলারদের মধ্যে ইয়াসির শাহ ও জুলফিকার বাবর দুই ইনিংসে ৭টি করে উইকেট নেন। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: