মাগুরানিউজ.কমঃ
টেস্ট ক্রিকেটে হর-হামেশা ট্রিপল সেঞ্চুরি তেমন একটা দেখা না গেলেও এই পর্যন্ত টেস্ট ক্রিকেট বেশ কয়েকটি ট্রিপল সেঞ্চুরি হয়েছে। কিন্তু ওয়ানডে ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা তো অকল্পনীয়। তবে ইংলিশ ঘরোয়া লিগের দল ল্যাংকশায়ারের লিয়াম লিভিংস্টোন এমন অসাধ্য কাজটিই করেছেন।
ইংল্যান্ডের ন্যাশনাল ক্লাব চ্যাম্পিয়নশিপের ম্যাচে ল্যাংকশায়ারের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন মাত্র ১৩৮ বলে ৩৫০ রানের অতিমানবীয় ইনিংস খেলেন। এই দানবীয় ইনিংসে তিনি ৩৪টি চার ও ২৭টি ছক্কা মারেন!
ম্যাচটি কিন্তু ৫০ ওভারের ছিল না। ৪৫ ওভারের ম্যাচে লিভিংস্টোন এই অসাধারণ কীর্তি গড়েছেন। ওয়ানডে ক্রিকেটে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রানে ইনিংস।
টস জিতে ব্যাট করতে নেমে ল্যাংকশায়ার নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৫৭৯ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে ৫০০ রানের লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়ে কাল্ডি।
ম্যাচ শেষে ২১ বছর বয়সী বিস্ময়বালক ‘লিভিংস্টোন বলেন, ‘১০০ হয়ে যাওয়ার পর আমি প্রতিটি বলকে ছক্কা মারার চেষ্টা করেছি। ২০০-৩০০ হয়ে যাওয়ার পর বুঝতে পারলাম আজ বিশেষ কিছু ঘটতে যাচ্ছে। আমি প্রতিটি বলকে ছক্কা হাঁকানোর চেষ্টা করেছি। ভাগ্যও আজ আমার সহায় ছিল।’


