১০ দফা দাবি নিয়ে ইসিতে যাচ্ছে বিএনপি

মাগুরানিউজ.কমঃ 

bzpx5vge

আসন্ন উত্তর ও দক্ষিণ ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সব দলের জন্য সমান পরিবেশ তৈরিসহ ১০ দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বুধবার বিকেল সাড়ে তিনটায় কমিশন সচিবালয়ে প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবেন।

বিএনপির এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বিএনপির বর্তমান ১০ দফা দাবির মধ্যে রয়েছে- দলটির সিনিয়র নেতাসহ বিরোধী পক্ষের সকল নেতাকর্মীদের মুক্তি দেয়া, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়কে সরকারি অবরোধমুক্ত রাখা, যাতে করে নেতাকর্মীরা স্বাভাবিকভাবে আসা-যাওয়া করতে পারে, নির্বাচনের আগে যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাদের জামিন পেতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা।

এর বাইরে রয়েছে ২০-দলীয় জোটের শরিক দলগুলোর রাজনৈতিক অফিসগুলো খুলে দেয়া এবং যেসব প্রার্থী নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং করবেন- তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিও।

এর আগে গত বুধবার বিএনপি সমর্থিত ‘শত নাগরিক’ কমিটির একটি প্রতিনিধি দল ৬ দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিল। তখন তাদের দাবির মধ্যে অন্যতম ছিল- জামিনযোগ্য মামলায় নেতাকর্মীদের জামিন দেয়া, দলীয় কার্যালয় খুলে দেয়া ও সব পক্ষের প্রার্থীদের সমান সুযোগ দেয়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: