মাগুরানিউজ.কমঃ
যেকোন ম্যাচ জয়ের পরই বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিংরুমে ‘আমরা করবো জয়’ গানটি সবাই মিলে গলা ছেড়ে গাওয়ার অভ্যাসটা অনেকদিনের পুরনো। সম্প্রতি সেখানে এসেছে কিছুটা নতুনত্ব। গানের পাশাপাশি ব্যাট, স্ট্যাম্প, জার্সি কিংবা বুটের বাড়িতে টেবিল বা সোফাতে বাজনা তৈরি করার এই নতুন আইডিয়াটা দলকে দিয়েছেন সাকিব আল হাসান।
বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডস এর হয়ে খেলার অভিজ্ঞতা থেকেই এই আইডিয়া পান তিনি। যেটি সানন্দেই লুফে নিয়েছেন জাতীয় দলে তার সতীর্থরাও।


