হ্যাপির ধর্ষণ মামলায় রুবেলকে অব্যাহতি

মাগুরানিউজ.কমঃ 

RubelHappy-1428306513

অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা ধর্ষণ মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভিক্টিম সাপোর্ট সেন্টারের এসআই হালিমা খাতুন।

আদালতের সংশ্লিষ্ট জেনারেল রেজিস্ট্রার (মিরপুর) সেকশনের মো. জিন্নাহ  সাংবাদিকদের জানান, তদন্ত প্রতিবেদনে রুবেল হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ২৯ মার্চ পুলিশ পরিদর্শক (নারী তদন্ত বিভাগ) হালিমা খান এ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। আগামী ১৩ এপ্রিল এ মামলার শুনানি  অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

মামলা  সূত্রে জানা যায়, প্রায় ৮ মাস আগে রুবেলের সঙ্গে হ্যাপির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল হ্যাপির ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। এ সময় হ্যাপি তাকে বিয়ের প্রস্তাব দিলে এড়িয়ে যান রুবেল।

এ ঘটনার পর  ২০১৪ সালের ১৩ ডিসেম্বর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং-৩৭) নাজনীন আকতার হ্যাপি (১৯)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: