হাসপাতালে মোহাম্মদ আলী

মাগুরানিউজ.কমঃ

200-1419140953

তিন-তিনবারের হ্যাভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মোহাম্মদ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বক্সিং কিংবদন্তির মুখপাত্র। তবে দু-এক দিনের মধ্যেই হাসপাতাল ছাড়তে পারবেন তিনি।

তার মুখপাত্র বব গানেল বলেন, ‘নিউমোনিয়া ও কাশির সমস্যার কারণে শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা বর্তমানে বেশ ভালো। আশা করছি দু-এক দিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন।’ মোহাম্মদ আলীর পরিবারের গোপনীয়তা রক্ষার কারণে এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি গানেল।

মোহাম্মদ আলী ১৯৮১ সালে বক্সিং থেকে অবসর নেন। এর পর থেকে সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কাজ করে যান। ২০০৫ সালে তিনি জর্জ ডব্লিউ বুশের কাছ থেকে ‘প্রেসিডেন্টশিয়াল মেডেল অব ফ্রিডম’ পুরস্কার পান। বর্তমানে তিনি পারকিনসন রোগে ভুগছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: