হামলার শিকার হলেন তিন শিক্ষক: উত্তাল মাগুরা পলিটেকনিক

মাগুরানিউজ.কমঃ

d

মাগুরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট থেকে বদলি করা চার ছাত্র ও তাদের সহযোগীরা উপাধ্যক্ষসহ ৩ শিক্ষককে মারধর করেছে এমন অভিযোগে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ও ঝিনাইদহ-মাগুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে।

মঙ্গলবার সকালে শিক্ষকদের কক্ষে ঢুকে মারধরের পর সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে। একইসঙ্গে জড়িতদের বিচারের দাবি জানায় তারা।

হামলার শিকার ওই তিন শিক্ষক হলেন- উপাধ্যক্ষ মাহবুবুল ইসলাম, মানিকুজ্জামান ও পবিত্র কুমার।

মাগুরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. মোতাহার হোসেন সংবাদমাধ্যমকে জানান, প্রতিষ্ঠানের শান্তিশৃঙ্খলা ভঙ্গের দায়ে পলিটেকনিকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারিগরি শিক্ষা বোর্ড ও অধিদপ্তর তদন্ত করে ওমর ফারক, আনিসুর রহমান, মিরাজুল ইসলাম, আনিসুল ইসলাম সবুজ নামে ৪ ছাত্রকে দোষী সাব্যস্ত করে শাস্তিস্বরূপ সম্প্রতি তাদের বিভিন্ন জেলার পলিটেকনিক ইনস্টিটিউটে বদলি করে। এ ঘটনার পর থেকে ওই ৪ ছাত্র তাদের কয়েকজন অনুসারী নিয়ে বিভিন্নভাবে ইনস্টিটিউটে শিক্ষার পরিবেশ নষ্ট করে আসছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তারা অফিস কক্ষে তালা দিয়ে ফরম ফিলাপ ও ক্লাসে বাধা দেয় এবং সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে চলে যেতে ভয়ভীতি দেখায়।

এসময় এই চার ছাত্রের নেতৃত্বে কয়েকজন ছাত্র আচমকা শিক্ষকদের কক্ষে ঢুকে শিক্ষকদের মারধর শুরু করে। এ ঘটনায় উপাধ্যক্ষ মাহবুবুল ইসলাম, মানিকুজ্জামান ও পবিত্র কুমার আহত হয়।

এদিকে শিক্ষকদের উপর হামলাকারী ছাত্রদের শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে ও ঝিনাইদহ-মাগুরা সড়কে বিক্ষোভ মিছিল সমাবেশ করে।পরে শিক্ষক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা এসে সাধারণ শিক্ষার্থীদের শান্ত করেন।

এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়রি (জিডি) করা করা হয়েছে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: