ফুটবলারদের জন্য ফেসবুকিং নিষিদ্ধ!

মাগুরানিউজ.কমঃ

FootballFaceBook

বিশ্বকাপ বাছাই পর্বের ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১১ জুন কিরগিস্তান এবং ১৬ জুন তাজিকিস্তানের বিপক্ষে খেলবেন মামুনুল-এমিলিরা।

কিরগিস্তান ও তাজিকিস্তান ছাড়াও এই গ্রুপে রয়েছে জর্ডান ও অস্ট্রেলিয়া। বাছাইপর্বের এই ম্যাচকে সামনে রেখে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। খাওয়া, ঘুমানো ও খেলা ছাড়া বাকি সবকিছু এই ক্যাম্পের খেলোয়াড়দের জন্য নিষিদ্ধ হচ্ছে। নিষিদ্ধ হচ্ছে ফেসবুক ব্যবহার করাও।

বাংলাদেশ দলের গোলরক্ষক কোচ শোয়াইকলার এ বিষয়ে বলেন, ‘খাও, ঘুমাও এবং অনুশীলন করো। সবার শতভাগ মনসংযোগ চাই। ফেসবুকিংসহ সব আড্ডা বন্ধ। বিশ্বকাপ বাছাই পর্বে তোমাদের যে সম্ভাবনা রয়েছে, তা অর্জনে চাই সেরা নৈপূণ্য। সেটি দিতে প্রস্তুত হও।’

শেখ জামালের ১১ খেলোয়াড় নিয়ে তিনি শুরু করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাই পর্বের আবাসিক ক্যাম্প। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বেও খেলা শেষ করায় শেখ জামালের সব খেলোয়াড় জাতীয় দলের ক্যাম্পে রিপোর্ট করেছে। অন্যান্য দলের খেলা যেহেতু শেষ হয়নি, তাই বাকি ১৬ খেলোয়াড় গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়াইকলারের কাছে রিপোর্ট করতে পারেননি। তবে লিগের তাদের খেলা শেষ হলেই রিপোর্ট করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: