হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দিনব্যাপী ৪৯ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় এ খেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গনি।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন।

খেলায় ৩০ টি ইভেন্টে দুটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এছাড়া শিক্ষার্থীরা ডিসপ্লে উপস্থাপন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: