সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

“তারুণ্যের উৎসব, এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এবং শিক্ষার পাশাপাশি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই” এ স্লোগানে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলায় রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর সাবিনা শারমিন।

সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান খানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো. হাসান শওকত, মো. হুসাইন শওকত, নোহাটা সোনাতুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হোসেন মোল্যা, ইউপি সদস্য মো. ওসিয়ার রহমান, মো. সোহেল বিশ্বাস, মোছা. নাজনীন বেগম, সাবেক ইউপি সদস্য মো. হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিন উদ্দিন মোল্যা প্রমুখ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: