হরতাল নয়, রোববার বিক্ষোভ তবে অবরোধ থাকছে

মাগুরানিউজ.কমঃ 

imagesহরতাল নয়, রোববার বিক্ষোভ তবে অবরোধ থাকবে কি না এটা স্পষ্ট করে না বললেও সংশোধিত বিবৃতিতে বলা হয়েছে অবরোধ আগের মতোই চলবে।

ফেব্রুয়ারির শুরু থেকে সপ্তাহের পাঁচ দিন হরতাল ডেকে বিএনপির পক্ষে বার্তা এলেও দলের মুখপাত্র যুগ্ম-সম্পাদক বরকতউল্লাহ বুলুর স্বাক্ষরিত শনিবারের বিবৃতিতে কোনো হরতাল ডাকা হয়নি।

যদিও স্বাধীনতা দিবসকে সামেন রেখে গত ২৪ মার্চ মঙ্গলবার পাঠানো বিবৃতেও কোনো হরতাল রাখা হয়নি। তবে নতুন বিবৃতিতে বুধবার সারাদেশে জেলা, থানা, পৌরসভা ও মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলের কর্মসূচির কথা বলা হয়।

এ বিবৃতিতে অবরোধ অব্যাহত রাখার কথা উল্লেখ না করলেও বিকেল সাড়ে ৫টার দিকে সংশোধিত বিবৃতিতে জানানো হয়, চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২১ মার্চ বিএনপির পাঠানো বিবৃতিতে ২৫ মার্চ বুধবার ভোর পর্যন্ত হরতালের বার্তা ছিল।

এদিকে শনিবার বিকেলে বরকতউল্লাহ বুলুর পাঠানো বিবৃতিতে আগামীকাল রোববার দেশব্যাপী সকল জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০ দলীয় জোটের উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ঘোষণা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: