ক্রিকেটের মাধ্যমে বিশ্বের মানুষ মাগুরাকেও চিনেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ

fguy

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এডভোকেট বীরেন শিকদার বলেছেন, বর্তমান সরকারের সময়ে দেশের ক্রীড়াঙ্গন নতুন করে জেগে উঠেছে। ক্রিকেট, ফুটবল ও হকিসহ বিভিন্ন খেলার উন্নতি হয়েছে। বিশেষ করে ক্রিকেটের মাধ্যমে বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি অনেক উজ্জল হয়েছে। ক্রিকেটের মাধ্যমে বিশ্বের মানুষ মাগুরাকেও চিনেছে। শনিবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অসচ্ছল খেলোয়াড়ের পরিবারের সদস্যদের মধ্যে অনুদানের চেক বিতরণকালে এ কথা বলেন তিনি।

বীরেন শিকদার বলেন, অবসরপ্রাপ্ত খেলোয়ারের জন্য ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন গঠন করেন। কিন্তু পরবর্তি সময়ে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে অবসরপ্রাপ্ত অসচ্ছল খেলোয়াড়দের কল্যাণে এই ফাউন্ডেশন আবার চালু করা হয়েছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশনকে আরো শক্তিশালি করার কাজ চলছে। এ ছাড়া বেকার যুবকদের কর্মসংস্থানে ব্যাপক উন্নয়ন কর্মসূচি নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ কর্তৃক আযোজিত অনুষ্ঠানে জেলার ১৪ জন অসচ্ছল খেলোয়াড়ের পরিবারের সদস্যদের ১৫ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত মোট ২ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহদত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক হাজী মোকবুল হোসেন ও জেলা ক্রীড়া অফিসার নাজমুল হাসান লোভন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: