স্বাধীনতা পদক পেলেন বিশিষ্ট ৮ জন

মাগুরানিউজ.কমঃ 

5d64a8611daef61615e083afd89584a5_XL

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশিষ্ট ৮ জনের হাতে স্বাধীনতা পদক তুলে দিয়েছেন। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৫ সালের স্বাধীনতা পুরস্কার হিসেবে পদক তুলে দেন তিনি।

এ সময় মন্ত্রি পরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাসহ মন্ত্রি পরিষদ সদস্যবর্গ, কূটনীতিক, সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

পদক পাওয়া বিশিষ্ট ব্যক্তিরা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে বৃহত্তর সিলেটে মুক্তিযুদ্ধ পরিচালনায় বিশেষ ভূমিকা পালনকারী মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী, ১৯৭১ সালে রাজশাহী রেঞ্জের ডিআউজি হিসেবে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধে সহায়তার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শাহাদতবরণকারী মামুন মাহমুদ, একাত্তরে ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী এবং প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠক সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া, প্রবীণ রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদ।

এছাড়া সাহিত্য ক্ষেত্রে বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতি ক্ষেত্রে যশস্বী চলচ্চিত্র অভিনেতা আব্দুর রাজ্জাক, গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে স্বনামধন্য কৃষি গবেষক ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মোহাম্মদ হোসেন মণ্ডল এবং সাংবাদিকতা ক্ষেত্রে প্রথিতযশা সাংবাদিক প্রয়াত সন্তোষ গুপ্ত এ পুরস্কার পাচ্ছেন।

তবে মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মোজাফফর আহমেদকে এবার স্বাধীনতা পুরস্কার নেননি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: