আমি ঢাকায় থেকেও মাগুরার মামলার আসামী- মনোয়ার হোসেন খান

মাগুরানিউজ.কমঃ

431799_4829166490073_638046041_n

সম্প্রতি মাগুরা-যশোর ভায়া আড়পাড়া রোডে একটি বালুভর্তি ট্রাকে কে বা কারা পেট্টল বোমা নিক্ষেপ করে। এঘটনায় ৪ জন শ্রমিক নিহত হয় এবং ৫ জনের অবস্থা গুরুতর। পরবর্তীতে এ বিষয়ে মাগুরা সদর থানার এসআই আব্দুস সালাম বাদী হয়ে গত ২২/০৩/২০১৫ তারিখে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৩১ তাং ২২/০৩/২০১৫ ইং। সন্ত্রাস ও নাশকতা বিরোধী বিশেষ আইনে দায়ের করা এই মামলায় মাগুরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদকে ১ নম্বর আসামী করা হয়। ২ নং আসামী করা হয়েছে ঢাকায় বসবাসকারী জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মনোয়ার হোসেন খানকে। ৩নং আসামী করা হয়েছে মনোয়ার হোসেন খানের ছোটভাই পৌর কাউন্সিলর কিজিল খানকে। এছাড়া জেলা-উপজেলা বিএনপির আরো ২৬জনসহ অজ্ঞাত পরিচয়ের ৫৬জনকে আসামী করা হয়েছে।

এ ব্যাপারে মাগুরা জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মনোয়ার হোসেন খান বলেন, তিনি স্ত্রী সন্তানসহ ঢাকার ধানমণ্ডিতে বসবাস করেন। ঘটনার দিন তিনি ঢাকার নিজ কর্মস্থলেই ছিলেন অথচ তাকে ঐ মামলার ২নং আসামী শ্রেণীভুক্ত করা হয়েছে। রাজনৈতিক ভাবে হয়রানীর জন্যই তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত ভাবে এ মামলা করা হয়েছে বলে তিনি দাবী করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: