স্বাধীনতা দিবসে মাগুরার শ্রীপুর

মাগুরানিউজ.কমঃ

11034211_16192003416452ui4ty8_4267031593851699161_n

মাগুরার শ্রীপুরে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বৃহস্পতিবার জাতীয় স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সূর্যদ্বয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু হয়। সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ মাঠে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এতে শ্রীপুর থানা পুলিশ, আনসার ও ভিডিপি, উপজেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করে। শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, নির্বাহী অফিসার মোঃ মঈনুল হাসান, থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ আওলাদ হোসেন পিপিএম অভিবাদন গ্রহণ করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমএ মাজেদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান এ সময় উপস্থিত ছিলেন।

দুপুরে মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস এতে সভাপতিত্ব করেন। বিকালে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: