মাগুরানিউজ.কমঃ
মাগুরার গড়াই নদীর চরে চারদিন ব্যাপী বাসন্তি পূজা শুরু হয়েছে । শুক্রবার মহাঅষ্টমী পূজা অনুষ্ঠিত হয় ।বৃহস্পতিবার থেকে এই বাসন্তি পূজা শুরু হয়েছে ।
এ উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলা গড়াই নদীর চরে বাসন্তি পূজার আয়োজন করা হয়েছে । নদীর চরে ও নদীর মধ্যে বাসন্তি দেবীর মূর্তি ছাড়াও ৫২ টি দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে । এছাড়া নিজনান্দুয়ালি কুটি বাড়ি প্রাঙ্গনে বাসন্তি পূজা অনুষ্ঠিত হচ্ছে । মন্ডপগুলি সুন্দভাবো সাজানো হয়েছে । নির্মান করা হয়েছে গেট । সুন্দর আলোকমালা দর্শণার্থীদের আকৃষ্ট করছে । বসেছে গ্রামীন মেলা । এসেছে নাগরদোলাসহ বিনোদনের নানা মাধ্যম । বিপুল সংখ্যক দর্শনার্থীদের সমাগম ঘটছে ।



