‘স্পোর্টস পার্সনালিটি অব দ্য ইয়ার’ নির্বাচিত হলেন রোনালদো

মাগুরানিউজ.কমঃ

RARS-1418638255

ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি বছরে ৬১ ম্যাচে ৫৮ গোল করেছেন তিনি। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রাণভোমরার পারফরম্যান্স আরো নজরকাড়া। মাত্র ১৪ ম্যাচ খেলে করেছেন ২৫ গোল।

এই দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ বছরের শেষ দিকে এসে আরো একটি পুরস্কার হাতে উঠল রোনালদোর। বিবিসির বিচারে ‘স্পোর্টস পার্সনালিটি অব দ্য ইয়ার’ নির্বাচিত হলেন রিয়াল মাদ্রিদের সুপারস্টার। ক্লাব সতীর্থ গ্যারেথ বেলের হাত থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন রোনালদো।

এই পুরস্কার জেতায় রোনালদোর জনপ্রিয়তা অনেকটা বেড়ে গেল। ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে যা বেশ কাজে দেবে। ২০১৫ সালের ১২ জানুয়ারি ঘোষণা করা হবে বর্ষসেরা ফুটবলারের নাম। এই খেতাব জয়ে লিওনেল মেসি ও ম্যানুয়েল ন্যুয়ারের সঙ্গে লড়তে হবে রোনালদোকে।

কয়েকদিন পরই ক্লাব বিশ্বকাপে খেলবেন রোনালদো। বর্তমানে সেই টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার। মহাদেশীয় সেরা হওয়ার আসরে নিজের সেরাটা ঢেলে দিতে মুখিয়ে রয়েছেন রোনালদো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: