স্পাইডার মডেলের ফেরারি ১২৬ কোটি টাকায় বিক্রি

মাগুরানিউজ.কমঃ 

৫০ বছরের পুরোনো নীল রঙের ক্যালিফোর্নিয়া স্পাইডার মডেলের ফেরারি। ছবিটি বিবিসি অনলাইনের সৌজন্যেফ্রান্সের একটি খামারবাড়ি থেকে উদ্ধার হওয়া দুর্লভ মডেলের একটি ফেরারি স্পোর্টস গাড়ি নিলামে ১২৬ কোটি ১১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকায় (এক কোটি ৬২ লাখ মার্কিন ডলার) বিক্রি হয়েছে। গাড়িটি এক সময় ফরাসি অভিনেতা এলিয়ান ডেলনের ছিল।
 
আজ রোববার বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়, খামারবাড়িটির পুরোনো জিনিসের স্তূপের ভেতর থেকে ৫০ বছরের পুরোনো নীল রঙের ক্যালিফোর্নিয়া স্পাইডার মডেলের গাড়িটি উদ্ধারের পর তা নিলামে বিক্রি করা হয়।
 
নিলামকারী প্রতিষ্ঠানটি জানায়, এটি দুর্লভ মডেলের একটি গাড়ি। এ মডেলের মোট ৩৭টি গাড়ি তৈরি করা হয়েছিল। এক সময় গাড়িটির মালিক ছিলেন ফরাসি অভিনেতা এলিয়ান ডেলন। তবে ক্রেতার নাম এখনো প্রকাশ করেনি নিলামকারী প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: