মুরালির স্পিন একাদশে সাকিব

মাগুরানিউজ.কমঃ 

546x0

টেস্ট ও ওয়ানডে-ক্রিকেটের দুই সংস্করণেই সর্বাধিক উইকেটের মালিক। বিশ্বকাপেও গ্লেন ম্যাকগ্রার (৭১) পর দ্বিতীয় সর্বোচ্চ (৬৮) উইকেটের রেকর্ড মুত্তিয়া মুরালিধরনের দখলে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশন পেসবান্ধব হলেও ২৩ বছর আগে এখানে অনুষ্ঠিত বিশ্বকাপে ১৬ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের মুশতাক আহমেদ, স্বদেশী পেসার ওয়াসিম আকরামের পর টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। তাই এবারের বিশ্বকাপেও স্পিনারদের যথেষ্ট সম্ভাবনা দেখছেন মুরালি, এমনকি ম্যাচের ফল নির্ধারকও হয়ে উঠতে পারে স্পিনাররা।

আইসিসির ওয়েবসাইটে পছন্দের যে স্পিন একাদশ সাজিয়েছেন মুরালিধরন সেখানে প্রথমেই রয়েছে বাংলাদেশের সাকিব আল হাসানের নাম। যুক্তিটা শুনুন লঙ্কান অফস্পিন জাদুকরের মুখেই, ‘বল খুব বেশি বাঁক নেওয়াতে না পারলেও ও স্মার্ট বোলার। বিশ্বকাপের আগে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগে খেলায় এখানকার কন্ডিশনের অভিজ্ঞতাও পেয়ে গেছে। গুরুত্বপূর্ণ সময়ে ও বেশ কার্যকর, উইকেটও নিতে পারে। তবে টাইগারদের বোলিং আক্রমণে বাকিদেরও এগিয়ে আসতে হবে এবং উইকেট নিতে হবে। নইলে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা সাকিবের ওভার দেখেশুনে খেলে বাকি বোলারদের উপর চড়াও হবে’।

মুরালিধরনের স্পিন একাদশ
সাকিব আল হাসান (বাংলাদেশ), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), রবীন্দ্র জাদেজা (ভারত), ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড), ইয়াসির শাহ (পাকিস্তান), শহিদ আফ্রিদি (পাকিস্তান), সাচিত্রা সেনানায়েকে (শ্রীলঙ্কা), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মদ নবী ও সামিউল্লাহ শেনোয়ারি (আফগানিস্তান) ও জর্জ ডকরেল (আয়ারল্যান্ড)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: