সৌদি বাদশাহ আবদুল্লাহর ইন্তেকাল, নতুন বাদশাহ সালমান

মাগুরানিউজ.কমঃ 

kink-1421991655

সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর ভাই সালমান বিন আবদুল আজিজ আল সৌদ নতুন বাদশাহ হয়েছেন।

সৌদি রাজসভার দেওয়া বিবৃতির বরাত দিয়ে আজ শুক্রবার এএফপির খবরে জানানো হয়, মৃত্যুকালে বাদশাহ আবদুল্লাহর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। নিউমোনিয়াজনিত সমস্যায় তিনি ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। নলের মাধ্যমে তাঁর শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছিল।

বিবৃতিতে জানানো হয়, আজ বাদ আসর আবদুল্লাহর মরদেহ দাফন করা হবে। একই সঙ্গে ৭৯ বছর বয়সী নতুন বাদশার প্রতি আনুগত্য প্রকাশের জন্য রাজ প্রাসাদে সবাইকে আমন্ত্রণ জানানো হয়।

আবদুল্লাহর মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সৌদি রাজপরিবার ও নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আরব বিশ্বে সৌদি আরব তাঁদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। 
আবদুল্লাহ ২০০৫ সালে সৌদি বাদশাহ হিসেবে অভিষিক্ত হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: