রাজনীতিতে ৫ বছরের নিষিদ্ধ হলেন ইংলাক সিনাওয়াত্রা

মাগুরানিউজ.কমঃ 

thai-pm_209199

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করলো সামরিক সরকার।

দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ এনে ইংলাককে রাজনীতি করার ওপর নিষেধাজ্ঞা ও অভিশংসনের পক্ষে ভোট দেন দেশটির সংসদ সদস্যরা। সেনাশাসিত সংসদে শুক্রবার এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। খবর রয়টার্স ও বিবিসির।

ভোটের পূর্ণ ফলাফল এখনো জানা না গেলেও ইংলাকের অভিশংসন ও নিষিদ্ধের বিষয়টি পাস হয়েছে বলে গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।
সিদ্ধান্তটি পাসের জন্য ২২০ সদস্যবিশিষ্ট সংসদের ১৩২ সদস্যের ভোট প্রয়োজন। সংসদ অধিবেশনে ১৯০ সদস্য উপস্থিত ছিলেন।
এদিকে দিনের শুরুতে দেশটির এ্যাটর্নি জেনারেল ঘোষণা দেন, খাদ্যশস্যের এক সরকারি প্রকল্পে প্রচুর পরিমাণ আর্থিক দুর্নীতির দায়ে ইংলাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।
অভিযোগ গঠনের পর আদালতে তা প্রমাণিত হলে ইংলাকের ১০ বছরের জেল হতে পারে।
গত বছরের মে মাসে দেশটির একটি আদালতের রায়ে পদচ্যুত হন ৪৭ বছর বয়সী ইংলাক। এর পর সেনাবাহিনী দেশটির শাসনভার গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: