মাগুরানিউজ.কমঃ
মার্কিন টিভি ব্যক্তিত্ব, মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ান দাবি করেছেন, সম্ভবত তিনিই সেলফির উদ্ভাবক। কারণ দুনিয়াজুড়ে সেলফি শব্দটি জনপ্রিয় হওয়ার অনেক আগে থেকেই সেলফি তুলছেন তিনি। সম্প্রতি ৩৪ বছর বয়সী এ তারকা জানিয়েছেন, মাত্র চার বছর বয়স থেকেই সেলফি তুলছেন তিনি।
এ প্রসঙ্গে কিম বলেন, ‘মাত্র চার বছর বয়স থেকে আমি নিজেই নিজের ছবি তুলে আসছি। বরাবরই সেলফি তুলতে আমার অনেক ভালো লাগে। স্কুল জীবনে ডিজিটাল ক্যামেরা দিয়ে আমি আমার নিজের ছবি তুলতাম। সেই থেকে আমি যেন সেলফির জালে আটকে আছি।’
সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের মিরর ডটকম।

