মাগুরানিউজ.কমঃ
স্টকপোর্ট চার্চের প্রথম মহিলা বিশপ হয়ে ইতিহাস গড়লেন লিব্বি লেন৷ ৫০০ বছরের পুরুষতান্ত্রিক একাধিপত্যের অবসান ঘটিয়ে এই প্রথম কোনও মহিলা বিশপের আসন অলংকৃত করলেন৷ সোমবার ইয়র্ক মিনস্টার থেকেই রেভারেন্ড লিব্বি লেনকে বিশপের পদে অভিসিক্ত করা হয়৷ গত বছর লন্ডনের সমস্ত চার্চে মহিলা বিশপের পক্ষে ভোট নেওয়া হয়৷ সেই ভোটের নিরিখেই প্রথম মহিলা বিশপ হলেন লিব্বি লেন৷ চার্চ সূত্রে জানা গিয়েছে, রেভারেন্ড লিব্বি একজন স্যাক্সোফোন প্লেয়ার এবং তিনি সকার খেলার গুণমুগ্ধ ভক্ত৷ লিব্বির স্বামীও একজন বিশপ বলে জানা গিয়েছে৷


