সুলতান উৎসব শুরু

ন্যাশনালডেস্ক,মাগুরানিউজ.কমঃ 

download (4)নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার ( ২৭ আগস্ট) থেকে সুলতান মঞ্চে চার দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ১১টায় এ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল-২ আসনের এমপি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। এসময় তিনি সুলতান মঞ্চে ছবি এঁকে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এস এম সুলতান শিশু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অশোক শীল, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, বাংলালিংক-এর পি আর অ্যান্ড কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খন্দকার আশিক ইশবাল, অধ্যাপক রবিউল ইসলাম, চিত্রশিল্পী নিখিল চন্দ্র দাস প্রমুখ।

আর্ট ক্যাম্পে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ৩২ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করছেন। সুলতান ফাউন্ডেশন, জেলা প্রশাসন ও এস,এম, সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন পৃথকভাবে এ উ‍ৎসবের আয়োজন করেছে। উৎসবে আর্থিকভাবে সহযোগিতা করছে মোবাইল কোম্পানি বাংলালিংক।  

উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে- চিত্র শিল্পীদের আর্ট ক্যাম্প, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, সঙ্গীত-নৃত্যানুষ্ঠান, নাটক ও ডকুমেন্টরি ফ্লিম প্রদর্শনী। 

এস,এম, সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উৎসবের সমাপনি দিন শনিবার (৩০ আগস্ট) রয়েছে নড়াইলের চিত্রা নদীতে বিশাল নৌকা বাইচ। নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল জলিল।  

বিশেষ অতিথি থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহেনার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ড. শফিক আহম্মদ সিদ্দিক।

এদিকে শুরুতেই জমে উঠেছে সুলতান উৎসব। সুলতান মঞ্চ প্রাঙ্গণে শতাধিক স্টল তাদের বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: