বিল থেকে পুলিশ সদস্যের স্ত্রীর মৃতদেহ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ 

images (1)মাগুরা সদর উপজেলার বেঙ্গাবেরইল বিল থেকে কবিতা রাণী বিশ্বাস (৩০) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কবিতা ওই গ্রামের জিতেন্দ্রনাথ বিশ্বাসের মেয়ে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের স্বামী পুলিশ সদস্য অশোক সরকার বর্তমানে মাগুরা জজ কোর্টে কর্মরত।

অশোক সরকার জানান, সোমবার (২৬ আগস্ট) বিকেলে তার স্ত্রী কবিতা রানী সদর উপজেলার সাংদা লক্ষ্মীপুর গ্রামে বাবার বাড়ি বেড়াতে যান। ওই দিন সন্ধ্যার পর থেকেই সে নিখোঁজ হয়। এর পর তিনিসহ পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করলেও  কোথাও পাওয়া যায়নি। 

পরে বৃহস্পতিবার সকালে এলাকবাসী ওই গ্রামের পার্শ্ববর্তী বেঙ্গাবেরইল বিলে কবিতার লাশ ভাসতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র  জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টির তদন্ত চলছে। 

এদিকে, পুলিশ সুপার জিহাদুল কবির, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায়সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত কবিতা ওই গ্রামের জিতেন্দ্রনাথ বিশ্বাসের মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: