‘সুরের সরস্বতী’ জানালেন বাণীবন্দনার শুভেচ্ছা

মাগুরানিউজ.কমঃ 

lata-sarswati-655x360

তিনি গাইলে নাকি স্বয়ং মা সরস্বতী আবির্ভূত হন৷ আবহমানের সরস্বতী পুজোর দিন সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর ভক্তদের বাণীবন্দনার শুভেচ্ছা জানালেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর৷

সামনাসামনি যাঁরা তাঁকে গাইতে দেখেছেন, তাঁরা বলেন গাওয়ার সময় তিনি নাকি সাক্ষাৎ দেবী সরস্বতীর প্রতিমূর্তি হয়ে ওঠেন৷ আর যাঁদের সে সৌভাগ্য হয়নি, তাঁরাও বিশ্বাস করেন তাঁর কণ্ঠেই মা সরস্বতী বাস করেন। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠসুষমায় মুগ্ধ গোটা বিশ্ব। ভারতের নাইটিঙ্গল লতা মঙ্গেশকর আজ বাসন্তী পঞ্চমীর দিনে তাঁর শ্রোতা-বন্ধুদের জানালেন সরস্বতী পুজোর শুভেচ্ছা।

শুভেচ্ছা জানিয়ে ট্যুইটারে তিনি লিখেছেন, ‘বাসন্তী পঞ্চমী আর সরস্বতী পুজোর জন্য সবাইকে আমার অনেক শুভেচ্ছা।সরস্বতীকে সঙ্গীতের দেবী বলা হয়। দেবীরই আশীর্বাদেই আজও আমি সঙ্গীতের জগতে থাকতে পেরেছি’। শুভেচ্ছার পাশাপাশি  তিনি আজ টুইটারে বোন ঊষার আঁকা দেবী সরস্বতীর একটি ছবি পোস্ট করেন।সেই সঙ্গে সরস্বতী বন্দনার একটি লিঙ্কও শেয়ার করেছেন তাঁর ভক্তদের জন্য৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: