পতৌদি শাহাজাদি গাঁটছড়া বাঁধলেন কুণালের সঙ্গে

মাগুরানিউজ.কমঃ 

soha-1-655x360

নবাব পরিবারে আজ উৎসবের আমেজ।সানাইয়ের আওয়াজে ভরে যাচ্ছে নবাব বাড়ি৷ হাত জড়ো করে অতিথিদের আপ্যায়ন জানাচ্ছেন ছোটে নবাব সইফ আলি।কারণ আজ যে তিনি বরকর্তা৷ বোনের বিয়ে বলে কথা৷ কুনাল খেমুর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সোহা আলি খান।

সোনালি লেহেঙ্গায় কমলা চোলিতে নববধূর সাজে দেখা গেল সোহাকে। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড স্ট্যাটাস পালটে কুণালও বরবেশে দাঁড়িয়ে পাশে৷ ফ্যামিলি অ্যালবামকে পুরো করে পাশেই পাশেই থাকলেন সইফ-করিনা, বোন সাবা আলি খান এবং মা শর্মিলা ঠাকুর৷ তবে এই বিয়েতে ছিল না তেমন নবাবী জাঁকজমক৷ নিত্যান্ত ঘরোয়া ভাবেই বিয়েটা সারলেন পতৌদি শাহাজাদি।বিয়ের আসরে উপস্থিত ছিলেন কিছু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা। করিনা-সইফের বিয়েতে যেরকম ধুমধাম হয়েছিল তার ছিটেফোঁটাও চোখে পড়ল না সোহার বিয়েতে৷ আসলে এরকম ছিমছাম নাকি অনুষ্ঠানই পছন্দ ছিল বর-কনের৷

তবে ‘কনে’র থেকে কোন অংশে কম যাচ্ছিলেন না কনের বৌদি করিনা।ডিজাইনার মনিশ মালহোত্রার ডিজাইন করা গোলাপি শাড়িতে বেগম করিনা নজর কাড়ছিলেন সবার। কনের দাদা সইফের পরনে ছিল সাদা আচকান, মাথায় গোলাপি পাগড়ি।নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন অমৃতা সিং ও সইফের ছেলেমেয়েরাও৷ যদিও সইফের প্রাক্তন স্ত্রী ও মেয়েকে দেখা যায়নি বিয়েবাড়িতে৷ ছিলেন সইফের ছেলে ইব্রাহিম৷ পাশপাশি দাঁড়িয়ে ছবিও তুলেছেন পিতাপুত্র৷ আর তাই দেখে ইব্রাহিমের নতুন মা করিনার মন্তব্য, এ ছেলে বাবাকেও ছাড়িয়ে যাবে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: