সিরিজ সেরা সাকিব

মাগুরানিউজ.কমঃ

SH-1415702961

দীর্ঘ দিন নিষিদ্ধ থাকার পর মাঠে ফিরে আবারো নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন টেস্ট ক্রিকেটে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল-হাসান। অসাধারণ পারফর্ম দেখিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিকেট বিশ্বের বর্তমান সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ৬ উইকেট তুলে নিয়ে দুর্দান্ত সূচনা করেন সাকিব আল-হাসান।

প্রথম টেস্ট ঢাকায় ব্যাট হাতে তেমন জ্বলে উঠতে না পারলেও সিরিজের দ্বিতীয় টেস্টে খুলনায় খেলেছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ১৩৭ রানের অসাধারন এক ইনিংস। বল হাতে দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ প্রায় একাই গুড়িয়ে দিয়েছেন। খুলনা টেস্টে মূলত সাকিবের কাছেই হেরে যায় জিম্বাবুয়ে দল।

এরপর সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানের দারুণ এক ইনিংস খেলে স্বাগতিকদের বড় জয় এনে দিতে সাহায্য করেন সাকিব আল-হাসান।  

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে বোলিংয়ে তুলে নিয়েছেন সর্বোচ্চ ১৮টি উইকেট দেশ সেরা এই ক্রিকেটার। ৩ ম্যচে ১২৯.৫ ওভার বল করে ২৯ মেডেনে ৩২৯ রান দিয়ে ১৮টি উইকেট তুলে নিয়েছেন। সিরিজ সর্বোচ্চ এই উইকেট শিকারে সাকিবের গড় ছিলো ১৮.২৭।

পাশাপশি ব্যাটিংয়ে একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ২৫১টি রান। ৩ ম্যাচে মোট ৬ ইনিংসে ৭০.৭০ স্টাইক রেটে এই রান তুলেছেন সাকিব। গড় ৪১.৮৩।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: