মাগুরানিউজ.কম:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত না নেয়ার আগ পর্যন্ত প্রিমিয়ার লিগের দলবদলে অংশগ্রহণ করতে পারবেন না সাকিব আল হাসান।
দেশে ফিরে এমনটাই জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
এদিকে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বিদেশে অবস্থান করায় পিছিয়ে গেল সাকিব আল হাসানের শাস্তি কমানোর সিদ্ধান্ত। চলতি সপ্তাহেই বিসিবির সভায় সাকিবের শাস্তি কমানোর সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও প্রত্যাশিত সময়ে তা আর হচ্ছে না।
শনিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ভারপ্রাপ্ত সিইও এমনটাই জানান।

