প্রাথমিকে ৯ হাজার শিক্ষক ও গার্ড নিয়োগের সুপারিশ

ন্যাশনালডেস্ক,মাগুরানিউজ.কমঃ 


140810-perliament_350_224দেশে এক হাজার ৫শ প্রাথমিক বিদ্যালয়ে নবসৃষ্ট পদে ৯ হাজার প্রাথমিক শিক্ষক ও নাইট গার্ড নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।রবিবার দশম জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী

কমিটির ৫ম বৈঠক এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন । বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, শামসুল হক চৌধুরী, মোঃ নজরুল ইসলাম বাবু, মোঃ আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ ও উম্মে রাজিয়া কাজল। এছাড়া বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন উপস্থিত ছিলেন।

সংসদীয় কমিটির বৈঠকে শিশু কল্যাণ ট্রাস্টের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং দেশে শিশু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে শ্রমজীবী শিশুদের মধ্যে প্রাথমিক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং ১৫শ প্রাথমিক বিদ্যালয়ে নবসৃষ্ট পদে ৯ হাজার প্রাথমিক শিক্ষক ও নাইট গার্ড নিয়োগের লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের সুপারিশ করা হয়।

বৈঠকে প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া রোধে বিভিন্ন জেলায় সরকারি সহযোগিতায় পরিচালিত আনন্দ স্কুলের কার্যক্রমে নিয়ে আলোচনা হয় এবং এসব বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও ছাত্রছাত্রীদের পড়ালেখা সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদেরকে আরও সচেতন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) বিহীন ১২টি জেলা শহর ঝালকাটি, শরীয়তপুর, নারায়নগঞ্জ, লালমনিরহাট, গোপালগঞ্জ, ঢাকা, শেরপুর, নডাইল, মেহেরপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাজবাড়ী জেলায় পিটিআই নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ঢাকা পিটিআই এর কাজ শুরু করার সুপারিশ করা হয়।

বর্তমান শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এনসিটিবির মাধ্যমে উন্নতমানের মানসম্মত পাঠ্যপুস্তক সরবরাহ নিশ্চিত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: