স্থগিত হলো পিনাক-৬ উদ্ধার অভিযান

মাগুরানিউজ.কম: 

images (1)লঞ্চডুবির ৮ম দিনের মাথায় স্থগিত হলো পিনাক-৬ শনাক্তকরণ কর্মকাণ্ড। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল সকালে এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া উদ্ধারকাজে বিঘ্ন সৃষ্টি করছে।

সরকারীভাবে উদ্ধার অভিযান সমাপ্ত হলেও স্থানীয়ভাবে উদ্ধারকারীরা লঞ্চটি সনাক্ত করতে পারলে সেটি উদ্ধারের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এছাড়া ভাটি অঞ্চলের জেলাগুলোর নদীতে মৃতদেহ সন্ধানে টহল অব্যহত থাকবে।

সোমবার সকাল ১১টায় মাওয়ায় পদ্মা রেস্টহাউজে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।তিনি বলেন, পিনাক-৬ শনাক্তকরণের চেষ্টা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে উদ্ধারকারী জাহাজ রুস্তম থাকবে মাওয়াতেই।তিনি বলেন, পিনাক শনাক্তকরণ শেষ হলেও ভাটি অঞ্চলে মরহেদ উদ্ধার কার্যক্রম চলবে। যদি কোনো মরদেহ ভেসে আসে তবে তার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জেলা প্রশাসন তৎপর রয়েছে।তিনি বলেন, এ জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল, মাদারীপুর, ভোলা, চাঁদপুর, শরীয়তপুর ও মুন্সিগঞ্জের পুলিশ ও জেলা প্রশাসন নদী থেকে অজ্ঞাত পরিচয় কোনো মৃতদেহ উদ্ধার করলে তা মাদারীপুরে পাঠানো হবে।

তিনি বলেন, লঞ্চডুবিতে মৃত্যু একটি দুঃখজনক ঘটনা। তবে আমাদের দেশে এ দুর্ঘটনা প্রায়ই ঘটে। এ জন্য আমাদের লঞ্চ মালিকদের সবার আগে সচেতন হতে হবে।লঞ্চে কোনোভাবেই যেন অতিরিক্ত যাত্রী না নেওয়া হয় এবং ঝুঁকিপূর্ণভাবে যাত্রী বহন না করা হয় এ বিষয়ে সচেতন হতে হবে।

তিনি বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শনাক্ত করা হয়েছে ২৮ জনের মরদেহ। আর পরিচয় পাওয়া যায়নি ১৮ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: