সিটিজেনশিপ পাত্রী চাই চক্রের ৮ প্রতারক আটক

মাগুরানিউজ.কমঃ 

BABB-1416402445

রাজধানীতে অভিযান চালিয়ে বিদেশি সিটিজেনশিপ পাত্রীর জন্য পাত্র চাই বিজ্ঞাপন দেওয়া ভুয়া ম্যারেজ মিডিয়ার আট প্রতারককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রতারক চক্রের মূলহোতা কাওছার আহমেদ ওরফে মিঠু। তার অন্য সহযোগিরা হচ্ছে, কামাল হোসেন, ছাইফুল ইসলাম ওরফে রিপন, নুর আলম, ওলিয়ার রহমান, শাহিন আলম, জাকির হোসেন ও মোছাঃ পারুল আক্তার।  

বুধবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ডিবি পশ্চিম জোনের একটি দল মোহাম্মদপুর থানার আলম রোডের ১৯/১২ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।
    
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘ দিন ধরে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া নিয়ে ম্যারেজ মিডিয়ার ভুয়া অফিস সাজিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ও আমেরিকা প্রবাসী সুন্দরী মহিলাদের নামে ভুয়া পাত্রী সাজিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে প্রতারণা করে আসছে।

জিজ্ঞাসাবাদে কাওছার আহমেদ ওরফে মিঠুকে জানায়, গত ৫/৬ বছর ধরে কিছু সুন্দরী মহিলাদেরকে অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ও আমেরিকার নাগরিক বলে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় পাত্র চাই মর্মে বিজ্ঞাপন দেয়।

বিজ্ঞাপন দেখে আগ্রহী প্রার্থীরা তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা তাদের চক্রের বিভিন্ন সুন্দরী মহিলাদের ছবি, জাল পাসপোর্ট ও ভিসার ফটোকপি দেখিয়ে রেজিস্ট্রেশন-এর নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। কোন রেস্টুরেন্টে আগ্রহী প্রার্থীদের উক্ত মহিলাদের সঙ্গে দেখা করানোর মাধ্যমে বিশ্বাস স্থাপন করে। ভুয়া নিকাহ নামার মাধ্যমে বিবাহ করিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে আত্মগোপন করে এবং পরবর্তী সময়ে অন্যস্থানে অফিস নিয়ে পুনরায় ব্যবসায় শুরু করে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি এখন প্রক্রিয়াধীন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: