আন্তর্জাতিক স্বীকৃতি পেল জাতীয় বিশ্ববিদ্যালয়

মাগুরানিউজ.কমঃ 

NATIONAL-1416402256

বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।

যুক্তরাজ্যের Europe Business Assembly (ইবিএ) জাতীয় বিশ্ববিদ্যালয়কে এ স্বীকৃতি দিয়েছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ ‘বছরের সেরা ব্যবস্থাপক’ পুরষ্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যলয়ের জনসংযোগ, দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, যুক্তরাজ্যের অক্সফোর্ডভিত্তিক এই অ্যাসেম্বলি জাতীয় বিশ্ববিদ্যালয়কে এ বছরের সেরা আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ের তালিকায় অন্তর্ভুক্ত করে।

ইবিএ জাতীয় বিশ্ববিদ্যালয়কে অন্যতম ‘সেরা আঞ্চলিক বিশ্ববিদ্যালয়’ (Best Regional University) পুরষ্কার এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদকে ‘বছরের সেরা ব্যবস্থাপক’ (Manager of the Year) শীর্ষক পুরষ্কারে ভূষিত করেছে।

ইবিএর এক্সিকিউটিভ প্রজেক্ট কো-অর্ডিনেটর এডওয়ার্ড শেজ্বিঙ্গার এক পত্রে জানান, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়ন, বুদ্ধিবৃত্তিক ও প্রযুক্তিগত মৌলিক উদ্ভাবনী কৌশলের প্রয়োগ ও আধুনিক প্রযুক্তি বাস্তবায়নে অনন্য সাধারণ অর্জন এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয়কে এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদকে বর্ণিত পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর অস্ট্রিয়ার ভিয়েনাতে অনুষ্ঠিতব্য ‘EBA Achievements 2014’ শীর্ষক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। এজন্য ভিসি ড. হারুন-অর-রশিদকে আমন্ত্রণ জানানো হয়েছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: