মাগুরানিউজ.কমঃ
সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার রাতে বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২০ প্লাটুন বিজিবি সদস্য রাজধানী ঢাকা শহরে মোতায়েন থাকবে। এ ছাড়া আগামীকাল (রোববার) সকাল থেকে ৬ প্লাটুন বিজিবি সদস্য ঢাকা শহরে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।
ঢাকার বাইরে আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য ৭৬ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১২৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া আরও ৭৭ প্লাটুন বিজিবি সদস্য সারা দেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।


