মাগুরায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করলো কৃষককে

মাগুরানিউজ.কমঃ 

imagesমাগুরা সদরের পাতুড়িয়া গ্রামে রফিকুল ইসলাম বিশ্বাস (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। রফিক ওই গ্রামের মৃত লাল বিশ্বাসের ছেলে।

নিহত রফিকুলের স্ত্রী হেনা বেগম জানান, রাতে রফিক এলাকার একটি চায়ের দোকান থেকে টিভি দেখে পার্শ্ববর্তী বাগবাড়িয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে ৮-১০ জন অজ্ঞাত দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহত রফিকুলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।

গ্রাম্য দলাদলি ও পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলে এলাকাবাসী জানায়।

মাগুরা সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: