সাব্বিরের নতুন চলচ্চিত্র ‘বিষ’: মূলধারার নয়, ইন্ডেপেন্ডন্ট চলচ্চিত্র

মাগুরানিউজ.কমঃ 

11292794_1113553002006460_2092063999_n

নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী এবং অভিনেতা সাব্বির। কিশোর মাহমুদের চিত্রনাট্য ও পরিচালনায় এ ছবির নাম ‘বিষ’। বেদে সম্প্রদায় এবং তাদের জীবনযাপনকে উপজীব্য করে চলচ্চিত্রের গল্পটি লিখেছেন সােলায়মান শ্যামল।

গল্প ও ছবি প্রসঙ্গে পরিচালক মাগুরানিউজকে বলেন, ‘ছবিটি তথাকথিত মূলধারার নয়, ইন্ডেপেন্ডন্ট। ইন্ডেপেন্ডন্ট এই অর্থে- পেশাগত কোন প্রযােজক নেই, নিজের প্রযোজনায় স্বল্প বাজেটের এই ছবি এবং হলে মুক্তি দেয়া হবে না ছবিটি। তবে ফেরীওয়ালার মত সারাদেশে প্রদর্শন করবো। বেদে জীবন, প্রেম, কাম, আক্রোশ- সবকিছুই উঠে আসবে ছবির ফ্রেমে।’

ময়না ও কাজল স্বামী-স্ত্রী। বেদে তরুণী মালতী প্রেমে পড়ে কাজলের, মনপ্রাণে তাকেই বিয়ে করতে চায়। কিন্তু কাজল স্ত্রীকেই ভালোবাসে, তবে মালতীর জন্য তার মায়া কাজ করে। মন্টু চায় মালতীকে। ভালোবাসার এই ত্রিকোন গল্পে স্বামীকে ভুল বোঝে ময়না। প্রেম, অনুরাগ, অভিমান ও প্রতিশোধে এগিয়ে চলে ‘বিষ’ ছবির গল্প। ছবিতে চাঁদনী ও সাব্বির ছাড়াও অভিনয় করেছেন প্রবীর মিত্র, এ কে আজাদ সেতু, দোলন রায় প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: