মাগুরানিউজ.কমঃ
‘মহিমান্বিত রজনী পবিত্র শবেবরাত উপলক্ষে মাগুরা সহ সমগ্র মুসলিম উম্মাহকে জানাই আমাদের আন্তরিক মোবারকবাদ।
‘মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বার্তা নিয়ে পবিত্র শবেবরাত আমাদের মাঝে সমাগত। এই মহিমান্বিত রজনী মানবজাতিকে আল্লাহতা’য়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমালাভের অপার সুযোগ এনে দেয়। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়।
‘সৌভাগ্যের এই রজনী মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে তিনি ক্ষমা এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।


