সাকিবের শহর মাগুরাতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ!

মাগুরানিউজ.কমঃ

file (15)

শচীন টেন্ডুলকার তাঁর বিদায়ী টেস্ট ম্যাচ খেলেছিলেন ঘরের মাঠ মুম্বাইয়ে। ওয়াংখের স্টেডিয়ামে শচীনের বিদায় অশ্রুসিক্ত করেছিল উপস্থিত দর্শকদের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও যদি তাঁর ঘরের মাঠ মাগুরা স্টেডিয়াম থেকে বিদায় জানাতে পারেন কেমন হবে? অবাক হওয়ার কিছু নেই এমন হওয়াটা অসম্ভব নয়। সাকিবের শহর মাগুরাতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির ঘোষণা দিয়েছেন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। দ্রুত গতিতেই চলছে  স্টেডিয়ামের কাজ।

সাকিবের অবসরের এখনো অনেক দেরী! তাই এখনই তাঁর অবসরের কথা না ভাবলেও চলে। কিন্তু সাকিব ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন তা তাঁর ভক্তদের আলোড়িত করতেই পারে!

ছোট্ট সুন্দর শহর মাগুরা। এখানেই জন্ম সাকিব আল হাসানের। দশম সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সাংসদ বীরেন শিকদারের বাড়ি মাগুরায়। তিনি এবার সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দেড় যুগ পর মাগুরায় কেউ মন্ত্রী হলেন। প্রতিমন্ত্রী হিসেবে মাগুরায় প্রথম পা রেখেই বীরেন শিকদার ঘোষণা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারের শহরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করবেন।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শহর মাগুরা। আপনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তাই এই শহরকে নিয়ে আপনার বিশেষ কী পরিকল্পনা আছে? সাংবাদিকদের এমন প্রশ্নে বীরেন শিকদার বলেন, ‘মাগুরা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করা হবে। এটা আমি করবই। সে ক্ষেত্রে এ স্টেডিয়াম আন্তর্জাতিক ভেন্যু হলেও বিস্মিত হওয়ার কিছু থাকবে না। এখানে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হলে মাগুরার চেহারা পাল্টে যাবে। সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন হবে। আমি মাগুরার ক্রীড়াঙ্গনকে অন্য উচ্চতায় নিয়ে যাব। অপেক্ষা করুন, আপনারা দৃশ্যমান কিছু দেখতে পাবেন। আমি করে দেখাব।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: