সাকিবের অপেক্ষার প্রহর শেষ! মঙ্গলবার বিসিবির বোর্ড সভা

images (4)মাগুরানিউজ.কমঃ 

নিয়ম ভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ হন সাকিব আল হাসান। একই সঙ্গে বিদেশী লিগগুলোতে খেলতেও দেড় বছরের নিষেধাজ্ঞা রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক বেলা অনুশীলন করতে হয় সাকিবকে। গত এক মাস ধরে সেই কাজটি করে আসছেন তিনি।

জাতীয় দল যেখানে ওয়েস্ট ইন্ডিজে নিজেদের হারিয়ে খুঁজতে ব্যস্ত সেখানে দেশে থেকে সাকিব একক অনুশীলনে সময় পার করছেন।

গত ২০ জুলাই শাস্তি কমাতে আপিল করেন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও শাস্তি কমিয়ে দেওয়ার আশ্বাস দেন। অপেক্ষার প্রহর ভাঙ্গছে সাকিব আল হাসানের।

মঙ্গলবার বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। বোর্ড সভাপতি ও পরিচালকদের উপস্থিতিতে সেখানেই সাকিবের ভাগ্য নির্ধারণ হবে।

ধারণা করা হচ্ছে ছয় মাসের নিষেধাজ্ঞা তিন মাসে নেমে আসবে। সে হিসেবে অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব।

এর আগে ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগেও খেলতে পারেন বাহাতি এই অলরাউন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: