মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আন্তর্জাতিক ব্র্যান্ড নেইম বিবেচনা করা হয় যাকে, তিনি সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া এই প্রতিভাবান খেলোয়াড় আজ পা দিলেন আটাশ বছরে।
২০১৫ সালের জানুয়ারিতে টেস্ট, ওডিআই ও টি২০ প্রত্যেক ক্রিকেট সংস্করণে এক নম্বর অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন এবং প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৪,০০০ করার গৌরব অর্জনকারী এই ক্রিকেটারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মাগুরাবাসী।
১৯৮৭ সালে মাগুরায় জন্মগ্রহণ করেন সাকিব। ২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় এই বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনারের। সাকিব ছিলেন বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর শিক্ষার্থী। তার খেলার মান আর ধারাবাহিকতা তাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়, হয়েছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়।
মাগুরা নিউজের পক্ষ থেকে বাংলাদেশের এই ক্রিকেট নক্ষত্রকে জন্মদিনের শুভেচ্ছা।


