সহজ টেস্টে কঠিন জয় বাংলাদেশের

মাগুরানিউজ.কমঃ 

Sports-3520141027144104

ঢাকা টেস্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে তিন উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক বোলিং এ জিম্বাবুয়েকে ধরাশায়ী করলেও জয়টা খুব সহজে আসেনি বাংলাদেশের। জয়ের জন্য ১১৫ রানের টার্গেটে খেলতে গিয়ে হারাতে হয়েছে সাতটি উইকেট।এ যেন সহজ টেস্টের কঠিন জয়। তাইজুল ও মুশফিকুর রহিমের ৩৮ রানের জুটি দলের জয় নিশ্চিত করে।

২৩ বলে তাইজুল করেন ১৫ রান আর মুশফিক ৬৩ বলে করেন ২৩ রান। এর আগে চা বিরতির পরই ফের ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। চার উইকেটে ৬২ রান নিয়ে খেলতে নেমে স্কোরবোর্ডে মাত্র ২০ রান যোগ না করতেই তিন উইকেট হারায় স্বাগতিকরা।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে কোনো রান না তুলতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে এসে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। যদিও দলীয় ৪৬ রানে গিয়ে সেই জুটি ভেঙে যায়।

এদিন দ্বিতীয় ইনিংসের শুরুতে আউট হয়েছেন তামিম ইকবাল (০), শামসুর রহমান (০), মুমিনুল হক (০) । পরে ফিরে গেছেন সাকিব আল হাসান (১৫) ও ও শাহাদত (০)। জিম্বাবুয়ের এলটন চিগম্বুরা দুটি ও তিনাশে পানিয়াঙ্গা একটি উইকেট দখল করেন।

এর আগে সোমবার ঢাকা টেস্টের তৃতীয় দিনে একাই আট আটটি উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ধসিয়ে দেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। জিম্বাবুয়ে তাদের দ্বিতীয় ইনিংসে ৩৫.৫ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয়। অবশ্য রোববার টেস্টের দ্বিতীয় ভালো প্রতিরোধের প্রত্যয় দেখিয়েছিল জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে সুবিধাজনক অবস্থায় থাকা সত্ত্বেও বাংলাদেশকে মাত্র ২৫৪ রানে অলআউট করে দেয় তারা।

কিন্তু নিজেদের দ্বিতীয় ইনিংসে একেবারে ভেঙে পড়ে সফরকারী দলটির ব্যাটিং লাইনআপ। এক সেশনের কিছুটা বেশি সময়েই দশটি উইকেট হারায় তারা। তবে বোলিংয়ে এসে ফের স্বল্প পুঁজি নিয়েই লড়াইয়ের পূর্বাভাস দেয় তারা।

প্রসঙ্গত, জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি স্পিনার তাইজুল ১৬.৫ ওভার বোলিং করে ৩৯ রানে রানে রেকর্ড আটটি উইকেট দখল করেন। বাকি দুটি উইকেট সাকিব আল হাসান ও শাহাদাত হোসেনের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: