মাগুরায় নাকোল ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশ অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ 

images (4)মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল রবিবার বিকালে নাকোল ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশ অনুষ্ঠিত হয়। নাকোল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়, উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুন্সী মোখলেচুর রহমান, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ আওলাদ হোসেন, মাগুরা জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন-উর-রশীদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সৈয়দ মারুফ আহমেদ মাক্কু, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম রফিকুল আলা প্রমুখ।

সমাবেশে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: