সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিচ্ছে : মহম্মদপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ

WAS-1416481699

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত স্বাস্থ্য উন্নয়ন কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. বীরেন শিকদার।সভাপতির বক্তব্যে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিচ্ছে। আর এ লক্ষ্যেই মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলা সদরের হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বাড়ানোর কাজ শেষ পর্যায়ে।  বন্ধ থাকা কমিউিনিটি ক্লিনিকগুলোও চালু করা হয়েছে এবং সেখানে বিনামূল্যে সব ধরণের ওষুধ দেওয়া হচ্ছে। এতে গ্রামীণ স্বাস্থ্য সেবার মান আগের চেয়ে উন্নত হয়েছে।

মন্ত্রী আরো বলেন, সরকার ৭ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছে। দেশে মাতৃ ও শিশু  মত্যুর  হার কমে গেছে। নারী স্বাস্থ্য ও শিশুদের ছয়টি রোগের টিকা ও জন্মহার নিয়ন্ত্রণে বাঙলাদেশের সাফল্য এখন বিশ্বে প্রশংসিত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. গুণীলর চন্দ্র রায় উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, উপজেলা আ.লীগের সভাপতি গোলাম রব্বানী,সহকারি পুলিশ সুপার সুদর্শণ রায় প্রমুখ।

অনুষ্ঠান শেষে মন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন। নতুন ৫০ শয্যা ভবনের কাজের অগ্রগতি দেখেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: