মহম্মদপুরে ২ ছাত্রীকে মারধোর বখাটে গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ 

1মাগুরার মহম্মদপুরের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বুধবার বিকালে দুই স্কুল ছাত্রীকে মারধোর করেছে উজ্জল নামের এক বখাটে যুবক। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত উজ্জলকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে উজ্জল পার্শ্ববর্তী রায়পাশা গ্রামের দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে প্রেম প্রস্তাব দিয়ে আসছিলো। ওই ছাত্রী তার প্রস্তাব প্রত্যাখান করার পর থেকে তাকে উত্যক্ত করে আসছিলো উজ্জল।

বুধবার বিকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় স্থানীয় দয়াময়ী মন্দির এলাকা থেকে ওই ছাত্রী ও তার বান্ধবির পথ আটকে দাঁড়ায় উজ্জল। প্রেমে রাজি না হওয়ার জের ধরে  উজ্জল দুই ছাত্রীকে রাস্তার মধ্যেই মারধোর করে।

এ ঘটনায় মেয়ের পিতা গোলাম মোস্তফা বাদি হয়ে বৃহস্পতিবার সকালে বখাটে উজ্জলকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আসামি উজ্জলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: