সময় চেয়েছেন কামারুজ্জামান

মাগুরানিউজ.কমঃ 

কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির কেন্দ্রীয় কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন
কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির কেন্দ্রীয় কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুহাম্মদ কামারুজ্জামান প্রাণভিক্ষার জন্য সময় চেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

বৃহস্পতিবার কামারুজ্জামানের সঙ্গে কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেন অ্যাডভোকেট শিশির মনিরের নেতত্বে তার পাঁচ আইনজীবী। সাক্ষাৎ শেষে বেলা ১১টা ৪০ মিনিটে কারাগার থেকে বের হয়ে শিশির মনির সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার ব্যাপারে কামারুজ্জামান তাদের কোনো সিদ্ধান্ত দেননি। তবে এ ব্যাপারে আইনে যে বিধিবিধান রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে।

শিশির মনির আরো জানান, আমরা কামারুজ্জমানকে আইনের বিধি বিধান পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিয়েছি। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা এটা তার ব্যাপার। তিনি সময় চেয়েছেন। জেলকোড অনুযায়ী সে সময়ের মধ্যে তিনি কারাকর্তৃপক্ষের কাছে তার সিদ্ধান্তের কথা জানাবেন।

তবে কারাকর্তৃপক্ষ সেই সময় দেবেন কিনা সেটা তারা জানায়নি বলে সাংবাদিকদের জানান শিশির মনির।

শিশির মনির আরো বলেন, জেলকোড অনুযায়ী সময়ের মধ্যে কামারুজ্জামান তার সিদ্ধান্তের কথা জানাবেন। তবে সে সময়ের মধ্যে ফাঁসি কার্যকর করা যাবে না। ফাঁসি কার্যকর করা হলে তা আইনগত বৈধ হবে না। 

এর আগে বেলা পৌনে ১১টায় কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কারাগারে যান তার পাঁচ আইনজীবী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: